বিয়াইনের সাথে কথা
সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে বাড়ির আঙিনায় বসে গল্প করতেছি, এমন সময় মেয়ের মা call করে , মামা সেই সময় বাড়িতে না থাকায় আমি call receive করলাম,
বিয়াইনের সাথে আমি কিছুক্ষন কথা বললাম, এরপর আমার মা, দিদিমা, মামি মামা সবাই কথা বলল।।
এরপর আমি , মা আর ছোটো মামা গেলাম জমিতে ধান দেখতে , ধানের শীষ ভালো হয়েছে but বাতাসে প্রায় সব ধান পরে গেছে,
আমাদের জমির পাশেই আমার আর এক মামা বাড়ি করেছে, সেখানে গেলাম ।।
তারা ভাত না খেয়ে কিছুতেই আস্তে দিলো না, মামাতো বোন রান্না করেছে , আমি মনে করেছিয়াম ও হয়তো রান্না করতে পারে না।।
তাই ইয়ার্কি করে বললাম, তোর রান্না খেলে জীবন শেষ হবে।।।
খাওয়ার পর দেখলাম রান্নাটা ভালই করতে পরে।।।
খাওয়া শেষে মামা বাড়ি আসলে দিদিমা বলল আমি রান্না করে রেখেছি , স্নান করে খেতে বস।।
তাকে বললাম আমি আর মা বিষ্ণু মামার বাড়ি ভাত খেয়ে এসেছি।।।
কালকে আবার আমাদের বাড়িতে আমার জ্যাঠাতো ভাই কল্লোল দাদার মিষ্টিমুখ আশীর্বাদ অনুষ্ঠান আছে।।
তাই আজকে আমাদের বাড়ি যেতে হবে।।
দুপুরে স্নান খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আর মা বাড়ি চলে আসলাম।।
সন্ধ্যায় লিখণসহ বাজার গেলাম।।
বাজারে আর কোনো friend না আসায় আমরা দুজন আবার ফিরে আসলাম।।।

Post a Comment