পোষ্ট ১৯

বিছানায় বিড়াল


আজ নভেম্বরের ৬ তারিখ।

সকালে ঘুম থেকে উঠে দেখি একটা বিড়াল বিছানায় ঘুমিয়ে আছে,

ব্যাপারটা আমি গতকাল লক্ষ্য করেছিলাম, যে আমার মামাবাড়ির পোষা বিড়াল, তার আবার দুইটা বাচ্চা, বিড়াল ছানা দুইটাও খুব মিশুক, সবাই ধরে কোলে নেয় আদর করে।।

ঘুম থেকে উঠে নাস্তা করে মামাতো ভাই বিপ্লব দাদার সাথে বাজার গেলাম, গিয়ে মাছ, তেলসহ আরও কিছু কেনাকাটা  করে আনলাম।

এরপর শুরু হয় গেলো রান্নার কার্যক্রম।।

Oh ! Sorry, 

অনুষ্ঠানের উদ্দেশ্যই তো বলা হয়নি।।



আমার ছোট মামাকে আজ মেয়ে পক্ষের লোকেরা দেখতে আসবে।। 

বিকেলে মেয়ে পক্ষের লোকেরা আসলো।।

ছেলে তাদের আগেই পছন্দ হয়েছিল, তাই এখানে এসে আর তেমন কোনো আলোচনা হলো না, আসার সময় তারা মিষ্টি এবং ছেলেকে আশীর্বাদ করার প্রস্তুতি নিয়েই এসেছে।।

তো ভালো ভাবেই মিষ্টিমুখ এরপর খাওয়া - দাওয়া সব শেষ হলো।।

সিদ্ধান্ত নেয়া হলো পরের বুধবার আমরা যাবো মেয়েকে আশীর্বাদ করতে।।

read more 



Post a Comment

Previous Post Next Post

Banner 1

Banner 2